বগুড়ায় ট্রাকের ধাক্কায় নববধূ নিহত, আহত ২

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:৩৪

বগুড়ার মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী ফাতেমা খাতুন (২২) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী আরিফুল ইসলাম ফিরোজ (৩৪) ও চাচাতো ভাই ফাহিম (১২) আহত হন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেরপুরের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নববধূ (বামে). আহত স্বামী

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নববধূর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্বজনরা জানান, বগুড়া শহরের মালতিনগর হাইস্কুল রোডের সাখাওয়াত হোসেনের ছেলে ফিরোজ শহরে এমআর ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের সার্ভিস ইঞ্জিনিয়ার। গত ৩ জুন তিনি পার্শ্ববর্তী রহমাননগরের তমিজ উদ্দিনের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন। ফিরোজ গত বুধবার নববধূ ফাতেমা ও তার চাচাতো ভাই স্থানীয় ওয়াইএমসিএ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ফাহিমকে নিয়ে শেরপুর উপজেলার হঠাৎপুর গ্রামে ভায়রা রুবেলের বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা মোটসাইকেলে করে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। বগুড়া-ঢাকা মহাসড়কের দশমাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে একটা মালবাহী ট্রাক ধাক্কা দিলে তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন। পরে ট্রাকটি ফাতেমাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ফিরোজ ও ফাহিমকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএনএইচ/

আপ: এইচকে

আরও পড়ুন: মেহেরপুর পৌর মেয়রকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম