ধুনটে ‘চিকাশী মর্চা’ জলাশয়কে ঘিরে যুদ্ধংদেহী দু’গ্রুপ

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২০ জুন ২০১৬, ২১:১৪আপডেট : ২০ জুন ২০১৬, ২১:৫৩

বগুড়া ধুনটে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে চিকাশী মর্চা জলাশয়ে মাছ চাষ নিয়ে স্থানীয় দুই মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনও সময় তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জলাশয় ইজারা পেতে ‘পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যজীবী সমবায় সমিতি’র সভাপতি শাহ্ আলম প্রতিপক্ষ ‘সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবী সমবায় সমিতি’র সভাপতি ইমা করিমসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, চিকাশী মর্চা জলমহালটি বাংলা ১৪২৩ থেকে ১৪২৫ সাল পর্যন্ত ইজারা দিতে গত ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইজারা নিতে শাহ্ আলম ও ইমা করিমের নেতৃত্বাধীন সমিতিসহ বেশ কয়েকটি সমিতি অংশগ্রহণ করে। উপজেলা জলমহাল কমিটি গত ৩০ এপ্রিল চিকাশী মর্চা জলাশয়টি সুলতানহাটা ‘পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবী সমবায় সমিতি’র নামে ইজারা দেয়। এ ইজারায় অনিয়মের অভিযোগ তোলেন শাহ্ আলম। তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেও হেরে যান। এপর তিনি হাইকোর্টে রিট (নং-৬০১৮/১৬) করেন। উচ্চ আদালত ৬ মাসের জন্য ওই জলাশয়ে মাছ চাষসহ সব ধরনের কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।
এদিকে ইজারা পাওয়ার পর সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সেখানে মাছ চাষ শুরু করেন। এতে দুই সমিতির সদস্যদের মাঝে উত্তেজনার সৃষ্ট হয়।

ইজারা বঞ্চিত ও রিটকারী পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শাহ্ আলম এ ব্যাপারে প্রতিপক্ষ সমিতির সভাপতি ইমা করিমসহ ১২ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে ইমা করিম এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: যশোরে কারাগার থেকে বেরোনোর পরপরই সন্ত্রাসীকে গুলি করে হত্যা

/এসএনএইচ/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান