নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ব্যক্তিকে কারাগারে প্রেরণ

নাটোর প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ২০:১৮আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:২৮

গ্রেফতারনাটোরের বড়াইগ্রাম উপজেলার কলাবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেফতার পাঁচ ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন নাটোর আদালত। অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার গভীর রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশ।
ওসি জানান, শুক্রবার মধ্যরাতে কলাবাগান এলাকায় উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে এসকেন্দার আলী (৪০), আব্দুর রহিমের ছেলে নাজমুল ইসলাম (২০), দিঘইর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে শাকিল হোসেন (২২), জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৭) ও পাবনার চাটমোহর উপজেলার চড়ুইকোল গ্রামের মজনু মোল্লার ছেলে হামিদুর রহমান (২১) ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে এসআই জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু ধাওয়া করে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি হাঁসুয়া ও একটি বড় ছুরিসহ ৫টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।  এঘটনায় এসআই মহিউদ্দিন ও এসআই মাসুদ বাদী হয়ে শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করার পর আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এইচকে/

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ১১৭ রাউন্ড গুলি ও ৪টি গ্রেনেড উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম