বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৭:০১আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৭:০৩

বগুড়ার ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ভাঙচুর করে জায়গা দখলের অভিযোগ উঠেছে। রবিবার বিকালে এ ব্যাপারে ধুনট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখল করতে তৎপর দুর্বৃত্তরা

অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আফসার আলীর ছেলে বাবলু মিয়া স্থানীয় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় বেলকুচি মৌজার ১১৪৩নং দাগে ৫৭ শতক পৈতৃক জায়গা ভোগ দখল করে আসছেন। তিনি শনিবার সকালে ওই জায়গায় একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করেন। রবিবার সকালে প্রতিপক্ষ উল্লাপাড়া গ্রামের মৃত মহির শেখের ছেলে শামসুল হক ওই জায়গা তাদের দাবি করেন। তিনি লোকজন দিয়ে ঘরটি ভেঙে ফেলেন।

মুক্তিযোদ্ধার ছেলে বাবলু মিয়া বলেন, তিনি পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করে সেখানে একটি ছাপড়া ঘর তোলেন। কিন্তু শামসুল হক কাগজপত্র ছাড়াই ওই জায়গার মালিকানা দাবি করেন। তিনি ও তার লোকজন ঘর ভাঙচুর করার পর জমি দখলের চেষ্টা করছেন। শামসুল হক ওই জায়গার উত্তর পাশে রাস্তা ও মন্দিরের প্রায় ৪ শতক জমি অবৈধভাবে দখলের পর সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন। তিনি প্রতিকার পেতে থানায় অভিযোগ করেছেন।

অভিযুক্ত শামসুল হক বলেন, তার কেনা সম্পত্তির উপর দিয়ে রাস্তা হয়েছে। অবশিষ্ট জায়গায় দোকান ঘর নির্মাণ করেছেন। এছাড়া দোকানের পিছনেও তার জায়গা রয়েছে। সেখানে বাবলু মিয়া অবৈধভাবে ঘর নির্মাণ করেছেন। তাই তাকে বাধা দেওয়া হয়েছে।

ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে। কেউ অবৈধভাবে জমি দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

আরও পড়ুন: খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থীরা আবারও চাঙা হচ্ছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান