৭ বছর ধরে নিখোঁজ বগুড়ার মাদ্রাসা ছাত্র মাসুদ রানা

বগুড়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ১৯:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:৪১

নিখোঁজ মাদ্রাসা ছাত্র মাসুদ রানা বগুড়ার ধুনটের নিজ নাটাবাড়ি গ্রামের মাদ্রাসা ছাত্র মাসুদ রানা (২৯) গত সাত বছর ধরে নিখোঁজ রয়েছেন। পাশের গোসাইবাড়ি গ্রামের আত্মীয় জয়নাল তাকে চট্টগ্রামে জাহাজ ভাঙা শ্রমিক পদে কাজ দেওয়ার নামে নিয়ে যান। জয়নাল বাড়িতে ফিরলেও রানার সন্ধান পায়নি তার পরিবার।

ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নিজ নাটাবাড়ি গ্রামের মৃত মাজেম প্রামানিকের দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রী গোলেজা খাতুন জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে রানা বড়। সে নাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে। ছোট বেলা থেকে ধার্মিক হওয়ায় তাকে শেরপুর উপজেলায় মামুরশাহী দাখিল মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে ৪-৫ বছর লেখাপড়া করার পর বাড়িতে ফিরে আসে রানা।

তিনি আরও জানান, রানা নিয়মিত নামাজ-রোজা করতো এবং পরিবারের সবাইকে তা পালনে অনুরোধ করতো। সংসারে অভাবের কারণে ২০০৯ সালের ডিসেম্বর মাসে সৎ ছেলে লিটনের ভায়রা গোসাইবাড়ি গ্রামের জয়নাল আবেদীন তার ছেলে রানাকে কাজ দেওয়ার কথা বলে চট্টগ্রামে নিয়ে যায়। এরপর জয়নাল বাড়িতে যাতায়াত করলেও সে রানার বিষয়টি এড়িয়ে যায়। রানা তার সঙ্গে গেলেও পরবর্তীতে কোথায় গেছে তা জানা নেই বলে জয়নাল তাদেরকে জানায়।

মাসুদ রানার মা গোলেজা খাতুন আরও জানান, তার বিশ্বাস ছেলে মাদ্রাসার ছাত্র ও ধার্মিক হলেও সে কখনও জঙ্গি হতে পারে না। সে বেঁচে আছে ও চট্টগ্রামের কোনও কারখানায় কাজ করছে। ছেলে একদিন তার বুকে ফিরে আসবে এ আশায় থানায় জানাননি তিনি। মেয়ে শিল্পীকে বিয়ে দেওয়ার পর বর্তমানে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তিনি তার ছেলে রানাকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে গ্রামের লোকজনের ধারণা, মাসুদ রানা মারা গেছে নতুবা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে। জয়নাল এলাকায় না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গোসাইবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও নিখোঁজ মাসুদ রানার প্রাথমিক বিদ্যালয় জীবনের বন্ধু রফিকুল ইসলাম জানান, রানা ভাল পরিবারের সন্তান। তাকে চাকরির নামে নিয়ে গিয়ে হয়তো পাচার করা হয়েছে। সে কখনও জঙ্গি হতে পারে না।

এ বিষয়ে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, নিজ নাটাবাড়ি গ্রামের মাদ্রাসা ছাত্র মাসুদ রানা নিখোঁজ হওয়ার কথা লোকমুখে শুনেছেন। তার সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
পাবনায় ৩ যুবক নিখোঁজ: জঙ্গি সম্পৃক্ততার তদন্ত করছে পুলিশ

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী