বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের পরিচয় মেলেনি, ২টি মামলা

রাজশাহী প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৬, ২০:২৩আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ২০:২৩

রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় রবিবার বিকালে দুটি (অস্ত্র ও পুলিশের ওপর হামলা) মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে পরিচয় দিতে পারবো বলে মনে হচ্ছে। আর এ ঘটনায় অস্ত্র ও পুলিশের ওপর হামলায় আলাদা দুটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।’

এদিকে, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন জানান, বাগমারায় দুষ্কৃতিকারীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। আর বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, বোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতিকারী বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের জোয়ানবাগ উত্তরপাড়া গ্রামের একটি আমবাগানে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবি পুলিশ শনিবার রাত সোয়া ৩টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আগের সংবাদ:

বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম