নিখোঁজ ব্যারিস্টার তাকি আহলে হাদিসের অনুসারী

বগুড়া প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৮:২৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:০১

বগুড়ার ব্যারিস্টার একেএম তাকিউর রহমান তাকি অন্য জঙ্গিদের মত আহলে হাদিসের অনুসারী ছিলেন। প্রায় দু’বছর আগে শহরে আলতাফুন্নেছা খেলার মাঠে আহলে হাদিস যুব সংঘের সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। তার বাবা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল খালেক এর সত্যতা নিশ্চিত করলেও, দাবি করেছেন তাকি ওই সংগঠনের কোনও পদেই নেই। তাকে এমনিতে বিশেষ অতিথি করা হয়েছিল।

ব্যারিস্টার তাকিউর

পরিবার সূত্রে জানা গেছে, বগুড়া শহরের কালিতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল খালেকের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তাকি সবার বড়। তিনি ২০০৪ সালে ভারতের দার্জিলিং-এ একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ‘ও লেভেল’ পাস করেন। ২০০৬ সালে ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে ‘এ লেভেল’ পাস করেন। এরপর তাকে লন্ডনের ক্যানটারবেরি ক্যান্ট ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়। সেখানে অনার্স ও মাস্টার্স শেষ করেন ২০০৯ সালে। পরের বছর লন্ডন থেকেই বার-এট-ল (ব্যারিস্টার) শেষ করেন। বাধ্যতামূলক ইন্টানী শেষে ২০১১ সালের প্রথম দিকে দেশে ফেরেন। উচ্চবিত্ত পরিবারের সন্তান তাকি ছোটবেলায় বাবা ও মার বিচ্ছেদ দেখেছিলেন। এ কারণে পরিবারের প্রতি বিরাগ ছিল তার। ছোটবেলায় কানে দুল পড়ে আধুনিক জীবন-যাপন করতেন। আধুনিক সংগীতের প্রতি আসক্ত ছিলেন। কিন্তু লন্ডনে যাওয়ার পর তার আমূল পরিবর্তন ঘটে। দাড়ি রাখেন ও ধার্মিক হন। নিজে নামাজ-রোজা করতেন এবং অন্যদের পরামর্শ দিতেন।

২০১১ সালের ৩১ ডিসেম্বর নিজের পছন্দে চট্টগ্রামের অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ইকবালের মেয়ে রিদিতা রাহেলাকে বিয়ে করেন। এরপর স্ত্রীকে নিয়ে ঢাকার কলাবাগানের বসির উদ্দিন রোডের ১৪, লেকসার্কাসে একটি ফ্লাটে (৮/বি) বসবাস করতে থাকেন। তাদের একমাত্র সন্তান দেড় বছরের রুমাইশা। ২০১৫ সালের ৪ এপ্রিল তিনি তার বাবা ও অন্যদের জানিয়ে ওমরা হজ করতে সৌদি আরবে যান। ২২ এপ্রিলে ফেরার কথা থাকলেও কথা রাখেননি। বাবা আবদুল খালেক ৯ জুন ঢাকার কলাবাগান থানায় জিডি করেন। এর ৩-৪ মাস পর ফোন করে জানান, তারা একটি ভালো দেশে ও ভালো অবস্থায় আছেন। এরপর থেকে তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি বাবা আবদুল খালেক তার ছেলে তাকি সপরিবারে নিখোঁজের বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে জানিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার এক শিক্ষক ও মাওলানা জানান, পরিবারের সদস্যরা অন্য মতের হলেও ব্যারিস্টার একেএম তাকিউর রহমান তাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বাধীন আহলে হাদিসের অনুসারী। প্রায় দু’বছর আগে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আহলে হাদিস যুব সংঘের সমাবেশ হয়েছিল। সেখানে তাকিকে বিশেষ অতিথি করা হয়। এ ব্যাপারে শহরে পোস্টারিং করা হয়েছিল। ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেই তাকে বিশেষ অতিথি করা হয়েছিল। তার বিশ্বাস তাকি ঢাকায় শিক্ষকতা বা ওকালতি করতেন না। তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিনিময়ে তাকে মোটা অংকের টাকা দেয়া হতো। ওই মাওলানা ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিবের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমানে উচ্চবিত্ত পরিবারের সন্তানরা না বুঝে ধর্মকে আবেগ হিসেবে গ্রহণ করে বিপথে যাচ্ছেন।

এদিকে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস ঘটনায় জড়িত বগুড়ার শাজাহানপুরের বৃ-কুষ্টিয়া গ্রামের খায়রুল ইসলাম পায়েল ওরফে বাঁধন এবং ধুনটের বানিয়াজান চল্লিশপাড়ার শফিকুল ইসলাম উজ্জ্বলও আহলে হাদিসের অনুসারী হয়ে যান। এছাড়া বগুড়ার শেরপুরে একটি বাড়িতে গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত জঙ্গি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল ইসলাম জুয়েলও আহলে হাদিসের অনুসারী ছিলেন। ওই মাওলানা দাবি করেন, বর্তমানে দেশে ধর্ম নিয়ে যেসব ফেৎনা সৃষ্টি করা হচ্ছে, তার পিছনে রয়েছে আহলে হাদিস মতাবলম্বীরা। বিদেশ থেকে তাদের কাছে মোটা অংকের টাকা আসে।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, নিহত জঙ্গি পায়েল, উজ্জ্বল, জুয়েল আহলে হাদিসের অনুসারী ছিলেন। তার বিশ্বাস শেরপুরে গ্রেনেড বিস্ফোরণে নিহত অপর জঙ্গি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ছাত্র রাইসুল ইসলাম ওরফে ফারদিনও আহলে হাদিদের সঙ্গে জড়িত ছিলেন।

ব্যারিস্টার একেএম তাকিউর রহমানের বাবা আবদুল খালেক জানান, বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আহলে হাদিস যুব সংগঠনের সমাবেশে তার ছেলেকে বিশেষ অতিথি করা হয়েছিল। তবে সে ওই সংগঠনের কোনও পদে ছিল না। কোনও অনুষ্ঠানে যে কাউকে অতিথি করা যায়। তিনি দাবি করেন, ওই সংগঠন থেকে তাকেও সদস্য করার জন্য অনুরোধ এসেছিল।

/এইচকে/

আরও পড়ুন: স্ত্রী-মেয়েসহ নিখোঁজ ব্যারিস্টার তাকিউর: পরিবারের দাবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান