পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, আহত ২

পাবনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১০:১৭আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১০:১৮

পাবনা পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় বালুবোঝাই মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তারা সবাই অটোরিকশার যাত্রী।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।
আহত ২ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি তাজুল হুদা।

/এইচকে/

আরও পড়ুন: সরকার দেশে কোনও কিছুর অভাব রাখেনি

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম