বগুড়ায় তেল ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক লীগের নেতাসহ আটক ৫

বগুড়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫২

বগুড়া বগুড়ায় ট্রাক থেকে তেল ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক লীগের নেতাসহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার বিকালে শহরতলির আকাশতারা মণ্ডলপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শুভ (৪০), তৌফিক হাসান (২২), ধুনট উপজেলার গোবিন্দপুর পূর্বপাড়ার শাহরিয়ার মাহমুদ কাজল (২৭), দুপচাঁচিয়ার বাঁশোপাতার তৌহিদ আলম লিটন (৩৩) ও তালোড়া বাজারের আলম সৌরভ (২৭)।

ডিবি পুলিশ ছিনতাই হওয়া ৩০ ড্রাম সয়াবিন তেল ও ৩০ ড্রাম এসিড অয়েল জব্দ করেছে। মণ্ডলপাড়ায় জামিল উদ্দিনের শ্বশুরবাড়িতে আনলোড করার এসব তেল জব্দ করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, বগুড়া বা অন্যকোনও জেলায় যাওয়ার পথে চারটি ট্রাক থেকে মোট ৬০ ড্রাম তেল ছিনতাই হয়। শহরের চকসুত্রাপুর এলাকায় তেল নামিয়ে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। পরে সেগুলো নিয়ে যাওয়া হয় জামিল উদ্দিনের শ্বশুরবাড়ি।

ডিবি পুলিশের ইন্সপেক্টর ধারণা করছেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার কোনও এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জব্দ হওয়া তেলের মালিকের সন্ধান পেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

আরও পড়ুন: 

জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
/এআরএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান