রাবি শিক্ষকসহ তিন হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে

রাজশাহী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী রাজশাহীতে গত এপ্রিলের তিনটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচিত হয়নি। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা বলছেন, তদন্তের প্রক্রিয়া প্রায় শেষের দিকে।

গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। এর একদিন আগে ২২ এপ্রিল দুপুরে আবাসিক হোটেল ‘নাইস ইন্টারন্যাশনাল’ থেকে জোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে নিহত সুমাইয়া নাসরিন (২০) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার সঙ্গী মিজানুর রহমান (২৫) পড়তেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে।

২৪ এপ্রিল নিজের চেম্বারে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউল হক টুকু।

মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই তিনটির মধ্যে কেবল জিয়াউল হক টুকু হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। এরপর মামলাটি গোয়েন্দা শাখা তদন্ত করবে। এ ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছেন। বাকি দুটি মামলার তদন্ত এখনও শেষ হয়নি। নাইস হোটেলে জোড়া খুনের প্রাথমিক তদন্ত শেষের পথে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। এখন ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছেন তদন্ত কর্মকর্তা। এ ছাড়া রাবি শিক্ষক হত্যা-মামলার তদন্তও শেষের পথে। এ মামলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

টুকু ও নাইস হোটেলে জোড়া খুনের মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘টুকু হত্যা মামলার আসামি রাজধানীর মতিঝিল এলাকার বাসিন্দা ঠিকাদার নয়ন। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর নাইস হোটেলের জোড়া খুনে সিসি ক্যামেরার ফুটেজে কাউকে পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের ভিত্তিতে বলা যায়, মেয়েটিকে ধর্ষণের পর ছেলেটি আত্মহত্যা করেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর।’

রাবি শিক্ষক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউস সাদিক বলেন, ‘তদন্ত প্রায় শেষের দিকে। এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’

/এআরএল/

আরও পড়ুন: 

লবণের কারণে পড়ে যেতে পারে চামড়ার দাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম