নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সারাইগাছী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আনারুল ইসলাম (৪৫), তার স্ত্রী জাহানারা বেগম (৩৫)ও ছেলে জাহিদ হাসান সোয়াদ (১০)।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদুল হক জানান,রাতে সারাইগাছী মোড় এলাকায় আনারুলের বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। আনারুল বাড়ি থেকে বের হয়ে ওই জমিতে গেলে বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে।এরপর তার চিৎকারে স্ত্রী জাহানার ও ছেলে জাহিদ এগিয়ে আসলে তারা বিদ্যুত স্পৃষ্টে মারা যান।
আরও পড়ুন পুঁজির অভাবে চামড়া ক্রয়ে বিপাকে ব্যবসায়ীরা
/এমডিপি/








