নাটোর জেলা যুবদলের সহ-সম্পাদক ও সাবেক কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদরুল কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল বাংলা ট্রিবিউনকে জানান, সদরুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সদরুল জেলা যুবদলের সহ-সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। সে হাফরাস্তা এলাকার সাইফুল ইসলামের ছেলে।
/এআর/








