প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগ, আটক ৪

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ০৪:৪১আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০৪:৪১

রাজশাহী রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মিদশা থেকে আবদুর রহিম (৩৩) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে। রবিবার বিকাল ৫টা ৫১ মিনিটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর এলাকার লোকমান আলীর ছেলে আবদুর রহিমকে নগরীর ডিঙাডোবা থেকে উদ্ধার করা হয়। এ সময় প্রতারকচক্রের এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, নগরীর ডিঙাডোবা এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী শোভা খাতুন (২৩), ভদ্রা এলাকার শহর আলীর ছেলে মো. জাহিদ (৩০), শিরোইল এলাকার খালেক মাতবরের ছেলে আকবর আলী (১৮) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো.ডলার (১৯)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি প্রতারকচক্রের মূলহোতা শোভা খাতুনের সঙ্গে আবদুর রহিমের মোবাইলে পরিচয় হয়। এরপর গত শনিবার আবদুর রহিমকে প্রেমের ফাঁদে ফেলে শোভা তাকে তার বাসায় ডেকে নিয়ে আসেন। ওই বাসায় আগে থেকেই অপেক্ষায় ছিলেন জাহিদ, আকবর ও ডলার। তারা রহিমকে জোর করে ওই বাসায় আটকে রাখেন। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে শোভা খাতুনের সঙ্গে মোবাইলে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরে তারা রহিমের স্ত্রী ও ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে রহিমকে প্রাণে মেরে ফেলাসহ অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এতে রহিমের পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৫ এর কাছে একটি অভিযোগ করা হয়।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান