সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেলকুচির রাজাপুর ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লম্পট মোকতেল প্রতিবন্ধী শিশুটিকে একা পেয়ে বাড়ি পাশ্ববর্তী নিজর্ন স্থানে ধর্ষণ করে। ধরা পড়ার পর সে পালিয়েছে। পুলিশ তাকে এখনও ধরতে পারেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একই গ্রামের মোকতেল (৫৫) নামের এক মাতাল লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
/এমও/







