বগুড়ায় নির্মাণাধীন ভবনের শেড ধসে নিহত ১

বগুড়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৬, ২২:২৪আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২২:২৪

বগুড়ায় নির্মাণাধীন ভবনের শেড ধসে নিহত ১ বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় রফাতুল্লাহ কমিউনিটি মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের শেড ধসে আবদুল মোমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাত শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে রফাতুল্লাহ কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবদুল মোমিন বগুড়া সদরের শাখারিয়া গ্রামের টুকু মিয়ার ছেলে।

আহতরা হলেন-নির্মাণ শ্রমিক রিপন, আবদুর রউফ, জহুরুল ইসলাম, খোরশেদ, উজ্জ্বল, ফারুক ও রকি। তাদের বাড়ি বগুড়া সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, শহরতলির ঠেঙ্গামারা এলাকায় বেসরকারি সংস্থা টিএমএসএসের মালিকানাধীন রফাতুল্লাহ কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে ছাত্রী হোস্টেলের ৯ তলা ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে গাড়ির শেডের জন্য তৃতীয় তলায় বারান্দার জায়গা বাড়ানো হয়। সোমবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ওই অংশ ধসে যায়। এতে চাপা পড়ে ঢালাই শ্রমিক মোমিন মারা যান।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান। আহতদের উদ্ধার করে রফাতুল্লাহ কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনুস আলী ও উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বাংলা ট্রিবিউনকে জানান, গাড়ির শেডের জন্য তৃতীয় তলার বারান্দার বাড়ানো অংশ ধসে পড়ায় এক শ্রমিক নিহত এবং ৬-৭ জন আহত হয়েছেন।
প্রতিষ্ঠানের প্রকৌশলী মাসুদুর রহমান জানান, তিনি নির্মাণাধীন ভবনের শেড ধসে যাওয়ার কথা শুনেছেন। কিন্তু হতাহতের ব্যাপারে কিছু জানেন না। ধসের কারণ জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম