বগুড়ার সোনাতলার ঠাকুরপাড়া গ্রামের বুড়ামেলা এলাকায় রোববার দুপুরে দুর্বৃত্তরা আরিফুর রহমান নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে এক লাখ ৩৮ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
সোনাতলা থানার ওসি হাবিবুল ইসলাম গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামকে মাথায় আঘাত ও ছুরিকাঘাত করে উল্লিখিত অংকের টাকা ছিনিয়ে নেওয়ার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়।
ওসি জানান, বিকাল পর্যন্ত কেউ মামলা দেয়নি। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
/এইচকে/








