রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

রাজশাহী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৬, ০০:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০০:৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আবদুল হামিদ (৪০)। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর চারখুটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।   

নিহত আবদুল হামিদ রাজশাহী জেলা জজ আদালতে সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুরে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে আবদুল হামিদ রাজশাহী শহরের দিকে আসছিলেন। পথে নগরীর চারখুটা মোড় এলাকায় একটি ট্রাক সামনে থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি আমান উল্লাহ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান