বগুড়ায় মাদকাসক্ত ভাইয়ের হাতে বড় ভাই খুন

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ১৪:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৪:৫৮

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনে নিষেধ করায় আবদুল হাকিম নামে এক যুবকের ছুরিকঘাতে বড় ভাই মোফাজ্জল হোসেন (৫০) খুন হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হাজারকি বেগুনীপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
পরে পুলিশ নাটোরের সিংড়া উপজেলার বেওলা গ্রাম থেকে ঘাতক ছোটভাইকে ছুরিসহ গ্রেফতার করেছে। দুপুরে এ খবর পাঠানোর সময় নিহতের ছেলে ফারুক হোসেন থানায় চাচার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নন্দীগ্রাম উপজেলার হাজারকি বেগুনীপাড়া গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে আবদুল হাকিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। গত শুক্রবার রাত ৩টার দিকে হাকিম নেশা করে বাড়িতে আসে। ডাক দেওয়ার পরও দরজা খুলতে দেরি হওয়ায় সে দরজায় লাথি দেয় ও পরিবারের সদস্যদের গালিগালাজ করতে থাকে। এসময় বড় ভাই মোফাজ্জল হোসেন দরজা খুলে দিলে হাকিম তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে নন্দীগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মাদক সেবনে নিষেধ ও শাসন করায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছোট ভাই হাকিমের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন খুন হয়েছেন। লাশ মর্গে ও ঘাতককে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম