সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৭ জন নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১২:৫৯

বগুড়ায় মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ট্রাক

বগুড়ার শেরপুরে দুর্ঘটনায় পুলিশসহ ৭ জন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে সার বোঝাই ট্রাকের চালক ফজলু মোল্লাকে।

বগুড়ার শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, কুড়িগ্রাম পুলিশ বেতারের এএসআই রুবেল চৌধুরী রবিবার রাতে সারবোঝাই ট্রাকের চালক ফজলু মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন। আহত ওই চালক বর্তমানে পুলিশ প্রহরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ লাইন্সের কয়েকজন পুলিশ সদস্য একটি ট্রাকে পোশাকসহ অন্যান্য মালামাল আনতে ঢাকায় প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন। শনিবার রাত ১টা ১০মিনিটে বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় ট্রাকটির সঙ্গে বগুড়াগামী সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ, পুলিশের এক পরিচ্ছন্নকর্মী ও ট্রাক চালক নিহত এবং তিন পুলিশসহ ৬ জন আহত হন।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফুজ্জামানকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তকারী ওই কর্মকর্তা জানান, সোমবার দুপুর পর্যন্ত এজাহারের কপি পাননি তিনি। কাগজ পেলেই তদন্ত শুরু করবেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান