উদ্বোধনের আগেই সেতুর সংযোগ সড়কে গর্ত

নওগাঁ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ১৩:১০আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৩:১২

ক্ষতিগ্রস্থ সেতু

নওগাঁর রাণীনগর-আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় উদ্বোধনের আগেই সেতুর দুই পাশের সংযোগ সড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গর্তগুলো এখনও মেরামতের পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সেতুটি স্বাধীন বাংলার প্রথম ডেপুটি স্পিকার মরহুম বয়তুল্লাহর নামে নির্মাণ করা হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। তবে এরই মধ্যে দুই উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।

মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়কে এইচবিবি এবং মাটির কাজ এখনও শেষ হয়নি। সেখানে পানি জমে ধীরে ধীরে গর্ত তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে এসব গর্তের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। ফলে সড়কের মাটি ধসে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা, ২০১২-১৩ অর্থ বছরে নওগাঁর সড়ক ও জনপদ বিভাগ হতে স্থানান্তরিত ১৭৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ প্রকল্পটি জিওবি তহবিলের আর্থিক সহযোগিতায় কাজ শুরু হয়। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলীর তত্ত্ববধানে এক বছর সময় নিয়ে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দুই উপজেলার জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধনের আগেই সেতুটি উম্মুক্ত করে দেওয়া হয়।

রাণীনগর উপজেলা প্রকৌশলী মো. সাইদুর রহমান মিঞা জানান, সেতুটির সংযোগ সড়কের দুই পাশে অতিরিক্ত উঁচু হওয়ার কারণে বৃষ্টির পানিতে মাটিগুলো সরে গেছে। যার কারণে সংযোগ সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই এর সংস্কার কাজ করা হবে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম