বগুড়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

জেলা পরিষদ নির্বাচন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে দুজন বাদ পড়েন। হাইকোর্টের নির্দেশে জাপা (মঞ্জুর) প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম আমিনুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার তাকে ঘোড়া প্রতীক দেওয়া হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সদ্য বিদায়ী প্রশাসক ডা. মকবুল হোসেন আনারস ও আওয়ামী লীগের বিদ্রোহী সোলায়মান আলী মাস্টার মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। নির্বাচনে আগে এখানে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবা হলেও এখন ত্রিমুখী লড়াই হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১ ডিসেম্বর শেষ দিনে চেয়ারম্যান পদে চারজন এবং সংরক্ষিত ৫ সদস্য পদে ১৬ নারীসহ ৭৮ জন সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩-৪ ডিসেম্বর যাচাই-বাছাইকালে চেয়ারম্যান পদে হলফনামায় তথ্য গোপন করায় জাপা (মঞ্জুর) এটিএম আমিনুল ইসলাম ও শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ কবির আহমেদ মিঠুর মনোনয়ন বাতিল হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদ্য বিদায়ী প্রশাসক ডা. মকবুল হোসেন এবং আদমদীঘির আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী মাস্টারের মনোনয়ন বৈধ হয়।

হাইকোর্টে রিট করেন আমিনুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার আসিয়া খাতুন জানান, উচ্চ আদালতের নির্দেশে এটিএম আমিনুল ইসলামকে মঙ্গলবার ঘোড়া প্রতীক দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৫ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৩ জন এবং সংরক্ষিত ৫ ওয়ার্ডে ১৪ নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের (স্থানীয় সরকার জনপ্রতিনিধি) দ্বারে দ্বারে ঘুরছেন। মোট ভোটার এক হাজার ৬০৫ জন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান