আ. লীগ নেতার বিরুদ্ধে ভোটারদের ভুরিভোজ করানোর অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:০৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:০৭

জেলা পরিষদ নির্বাচন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে ভোটারদের ভুরিভোজ করানোর অভিযোগ উঠেছে।
৩ নম্বর ওয়ার্ডের অপর সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান বাবলুর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ভুরিভোজের আয়োজন করেন আসাদুর রহমান দুলু।
বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদ ও ৯ ওয়ার্ডের জনপ্রতিনিধি ভোটারদের দাওয়াত করে ভাত ও খাসির গোশত ও আলু ঘাঁটি খাইয়েছেন। এ ঘটনায় অন্য প্রার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
সহকারি রিটার্নিং অফিসার আছিয়া খাতুন বাংলা ট্রিবিউনকে জানান, এখন কোনও প্রার্থী ভোটারদের আপ্যায়ন করালে তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
তবে প্রার্থী আসাদুর রহমান দুলু বলেছেন, ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা এ খাবার আয়োজন করেছেন, এর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কেউ এমন মিথ্যা অভিযোগ করে থাকলে আমার কিছু করার নেই।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের