জয়পুরহাটে বিএনপির পতাকা মিছিলে পুলিশের বাধা

জয়পুরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ১৪:০২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৪:০৫

জয়পুরহাট ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা রেল লাইন পার হয়ে মিছিল নিয়ে শহরের পূর্বদিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পুলিশ গুলি করার বিষয়টি অস্বীকার করেন।
পরে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির মোজাহার আলী প্রধান,গোলাম মোস্তফা,ফজলুর রহমানসহ প্রমূখ।
বিএনপি নেতা গোলাম মোস্তফা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানি গুলি করেছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি মিছিল বের করে। মিছিলে বাধা দেওয়া হলেও গুলি করার বিষয়টি সঠিক নয়। পুলিশ কোনও গুলি করেনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম