বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ০৫:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৫:০৪

বগুড়া বগুড়া শহরতলির চারমাথা এলাকায় শরিফ সিএনজি ফিলিং স্টেশনেবিদ্যুৎস্পৃষ্টে দুই রংমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- বগুড়া শহরতলির সাবগ্রাম খামারকান্দি এলাকার আবদুস সোবহানের ছেলে মো. ইলাহী (১৮) ও প্রতিবেশী বুলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২০)। আহত হলেন-নিশিন্দারা মন্ডলপাড়ার আবু জাফরের ছেলে শাকিল (২৮)।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হতাহতরা শহরতলির চারমাথায় শরিফ সিএনজি ফিলিং স্টেশনে রংয়ের কাজ করছিলেন। রবিবার বিকালে তারা চাকাওয়ালা মইয়ের ওপর ওঠে রং করার সময় পিছলে যায়। এতে তিনজনই পাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই রংমিস্ত্রি ইলাহী ও আশরাফুল মারা যায়। গুরুতর আহত শাকিলকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের