পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ০৬:৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০৬:৫৪

পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পাবনার বেড়া উপজেলার ঢালারচরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের আঞ্চলিক নেতা কুবাদ শিকদারকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের চরদুর্গাপুর বাবলা বাগানের পাশে এ ঘটনা ঘটে। নিহত কুবাদ শিকদার ঢালারচর ইউনিয়নের টাকশিমুলিয়া গ্রামের মোজাহার শিকদারের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুবাদ শিকদার নিজেও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আমিনপুর ও পার্শ্ববর্তী রাজবাড়ী থানায় হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান