রাজশাহীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ধর্মঘট স্থগিত

রাজশাহী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

রাজশাহীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ধর্মঘট স্থগিত তিন দফা দাবিতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট ২৪ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আশীষ কুমার সাহা ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহ সভাপতি ড. ফয়সাল কবীর চৌধুরী বলেন, ‘ওই বৈঠকের পর ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।’ তিনি বলেন, ‘আমাদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন আটককৃত আমানা ও রয়্যাল হাসপাতালের ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতারা প্রথম বৈঠক করে। এরপর স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগের পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করা হয়। ওই বৈঠকের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালা অনুসরণ করার শর্তে আমাদের দাবি মানার আশ্বাস দেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আমানা হাসাপাতাল সাড়ে ৩ লাখ, রয়্যাল হাসপাতালের পৌনে ৪ লাখ ও ডেলটা ডায়াগনস্টিক সেন্টারের ১ লাখ টাকা জরিমানা করে। এ সময় আটক করা হয় আমানা ও রয়্যাল হাসপাতালের ম্যানেজারকে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় মালিক সমিতি। এসময় তারা তিন দফা দাবি ঘোষণা করে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম