শনিবার থেকে রুয়েটে ১ম বর্ষের ক্লাশ শুরু

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ০০:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ০০:৫৫

শনিবার থেকে রুয়েটে ১ম বর্ষের ক্লাশ শুরু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষ ২০১৫-২০১৬ সেশনের ক্লাশ আজ শনিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে। শুক্রবার রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ পরিচালক গোলাম মুর্তুজা এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। 

উপ পরিচালক গোলাম মুর্তুজা জানান, নির্ধারিত রুটিন অনুযায়ী শনিবার সকাল থেকে প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাশ শুরু হবে। ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে ক্লাশ রুটিন জেনে নিয়ে ক্লাশে উপস্থিত হতে হবে। কোন শিক্ষার্থী ১০শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ বক্তব্য দেন। তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা রুয়েটকে একটি সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের অন্যতম আর্দশ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে প্রথম বর্ষ ভর্তি কমিটির চেয়ারম্যান ও পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. আব্দুস সোহবান এবং যন্ত্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। তারা আবাসিক হলে এই মুহূর্তে থাকার সুযোগ পাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম