রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১৮:২২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:২২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দেউলিয়ার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম সুজিত কুমার মণ্ডল (৪৫)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সুজিত উপজেলার কনোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বড় বিহানালি ইউনিয়নের বড়কায়া গ্রামের মৃত সুবল চন্দ্র মণ্ডলের ছেলে।
ওসি আরও জানান, শিক্ষক সুজিত কুমার কয়েকদিন আগে স্কুলের কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাসে শনিবার ভোরে রাজশাহী শহরে আসেন। এরপর সিএনজিযোগে রাজশাহী থেকে বাড়ি ফেরার পথে বাঁশ বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক সুজিত নিহত হন। এতে উত্তেজিত জনতা ওই ট্রাকটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, শিক্ষক সুজিত কুমার নিহতের খবর পেয়ে তার কর্মস্থল কনোপাড়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম