বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০১:২১

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার বগুড়ার দুপচাঁচিয়ায় এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা অভিযুক্ত আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জবানবন্দি গ্রহণের জন্য আজ শুক্রবার দুপুরে ওই শিশু ও আফজালকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া উপজেলায় ওই শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশি আফজাল হোসেন স্কুলছাত্রীকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়িটি ঘেরাও করে। এরপর একটি ঘর থেকে শিশুকে উদ্ধার ও আফজাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই ‍শিশুটির বাবা থানায় আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য দু’জনকে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম