ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট: গ্রেফতার সুজন দুই দিনের রিমান্ডে

জয়পুরহাট প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৫৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০০

ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট: গ্রেফতার সুজন দুই দিনের রিমান্ডে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সদরে ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় গ্রেফতার সুজনকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে পাঁচবিবিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।  

জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান,পুলিশ গুরুত্ব সহকারে ঘটনাটি তদন্ত করছে। গ্রেফতার সুজনের বিরুদ্ধে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া তার তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য পুলিশ অত্যন্ত সতর্কাবস্থানে রয়েছে।  

বুধবার পাঁচবিবি পৌর সদরের কাদেরপাড়া মহল্লার পান দোকানি সুজন মহন্তের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনা জানাজানির পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুজনকে গ্রেফতার করে। এ ঘটনার পর সুজনের ওই মহল্লাসহ পাঁচবিবি পৌর সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

বৃহস্পতিবার সুজনকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ তিন দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়ালের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শুক্রবার পুলিশ সুজনের বন্ধু জয়পুরহাট মাছুয়া বাজারের বাপ্পী এবং পাঁচবিবির জুয়েল ও শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে বাপ্পী ও জুয়েলকে শুক্রবার বিকেলে পুলিশ ছেড়ে দিয়েছে। গ্রেফতার সুজন পৌর এলাকার পানের দোকানি তারাপদ মহন্তের ছেলে। সুজনও পাঁচবিবি বাজারে পানের দোকান করে। ঘটনার পর থেকে তার পুরো পরিবার আতঙ্কে রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম