রাজশাহীতে বিআরটিসি বাস উল্টে পথচারী নিহত, আহত ৩২

রাজশাহী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস উল্টে হাসান আলী (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান আলী সাহাব্দিপুর গ্রামের আকবর আলীর ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৬ জনকে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে, দুই জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ও ২৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকালে বিআরটিসির একটি বাস রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট যাচ্ছিল। পথে কাদিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসটিও মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে পথচারী হাসান আলী ঘটনাস্থলেই মারা যান। আর এ ঘটনায় বাস ও অটোরিকশার মোট ৩২ জন যাত্রী আহত হন। তাদের বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান