সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল আলম জানান, মিরুকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে রবিবার রাত ১০টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়। এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংঘর্ষের সময় সমকাল উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে আহত হন। পরের দিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন নাহার ও পৌর মেয়রের ভাইদের মারপিটে আহত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের চাচা এরশাদ আলীর দায়ের পৃথক মামলায় মিরুর দু’ভাই পিন্টু ও মিন্টুসহ আটজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
/বিটি/








