রাজশাহী নগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ৬ মাস স্থগিত

রাজশাহী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১০

রাজশাহী রাজশাহী নগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। রবিবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারক মঈনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বিচার বিভাগীয় বেঞ্চ ছয় মাসের জন্য এ যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করেন। সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ নওশাদ জামিল।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের প্রতি অভিযোগ এনে আদালতে রিট করেন রাজশাহী নগরীর শেখের চক এলাকার জহির উদ্দিন জসি।
রাজশাহী নগর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান বলেন, ‘শুনেছি ছয় মাসের জন্য যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এরকম চিঠি এখনও পাইনি। প্রশাসনের কাছেও আসেনি। আশা করছি কাল (মঙ্গলবার) পাবো।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি নগরীর রাজপাড়া থানা, ১২ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানা, ১৩ ফেব্রুয়ারি মতিহার থানা ও ১৪ ফেব্রুয়ারি শাহ মখদুম থানায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান