সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরুর জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌসভার মেয়র হালিমুল হক মিরুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। শাহজাদপুর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক তার জামিন নামঞ্জুর করেন।

আদালতের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে মেয়র মিরুর পক্ষে জামিনের আবেদন করেন তার চার আইনজীবী। আদালত শুনানি শেষে মিরুর জামিন নামঞ্জুর করেন। একই ঘটনায় অপর এক শুনানির পর আদালত মিরুর ভাই মিন্টু ও তার গাড়িচালক শাহিন আলমের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মিরু ও তার পাঁচ সহযোগীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরুসহ তারা বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় মিরুসহ ওই আটজনের রিমান্ডের জন্য দুটি পৃথক আবেদন করেন শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনির হোসেন। মিরু ও মিন্টুসহ ১৮ জনকে শিমুল হত্যাকাণ্ডের আসামি করে স্ত্রীর দায়েরকৃত মামলাটি তদন্ত করছেন পরিদর্শক মুনির হোসেন।

গত ২ ফেব্রুয়ারি সংঘর্ষের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে মেয়র মিরু ও মিন্টুর গুলিতে আহত হয়ে পরদিন মারা যান সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। সংঘর্ষ ও সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশ মিরু ও তার ছোট ভাই মিন্টু ও পিন্টুসহ ১২ জনকে গ্রেফতার করে। মিরু ও মিন্টুসহ আটজনের রিমান্ড মঞ্জুর হয়।

/বিটি/

আরও পড়ুন:

সাংবাদিক হত্যা: মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক পাঁচদিনের রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান