উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাবিতে শিক্ষার্থীকে মারধর

রাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার রনি হাসান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরকারী রাহাত-মিরাজসহ কয়েকজন মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান চলাকালে রনির বান্ধবীকে রাহাতসহ কয়েকজন উত্ত্যক্ত করতে থাকে। এ সময় রনি তাদেরকে বাধা দেয়। এরপর অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে রনি মিলনায়তন থেকে বের হলে রাহাত-মিরাজসহ বেশ কয়েকজন তাকে মারধর করে।
রনি হাসানের অভিযোগ, রাহাতসহ কয়েকজন মিলনায়তনে অনুষ্ঠান চলাকালে আমার বান্ধবীকে উত্ত্যক্ত করলে আমি বাধা দেই। এরপর অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হওয়ার পর তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে।
অভিযুক্ত রাহাত বলেন, রনি জুনিয়র হওয়ার পরেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ওই মেয়েটির সঙ্গে কথা বলার সময় সে আমাকে ধাক্কা দিলে আমার বন্ধু মিরাজ শুধু রনিকে একটা চড় মেরেছে। তবে উত্ত্যক্তের বিষয়টি অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মারধরের খবর শুনে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে প্রাথমিক চিকৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের শিকার শিক্ষার্থী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম