রাজশাহীতে পাঁচ দিনে ১৪ জঙ্গি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৮:৩৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৮:৩৪

রাজশাহীতে পাঁচ দিনে ১৪ জঙ্গি গ্রেফতার

রাজশাহীতে ১০ মার্চ থেকে ১৪ মার্চ দুপুর পর্যন্ত পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১২ জন তালিকাভুক্ত সদস্য ও হরকাতুল জিহাদের দুইজনসহ মোট ১৪ জঙ্গিকে গ্রেফতার করেছে। এরমধ্যে বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে পাঁচ জেএমবি সদস্যকে রিমান্ডে নেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার (১৩ মার্চ) গভীর রাতে পুঠিয়া উপজেলায় পশ্চিমভাগ গ্রামে নিজ বাড়ি থেকে মৃত জসিম উদ্দিনের ছেলে জেএমবি সদস্য আবদুল ওহাবকে (৬০) গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, জেএমবি সদস্য ওহাব এলাকায় জঙ্গি তৎপরতা চালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এদিকে মঙ্গলবার ভোরে রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আরেক তালিকাভুক্ত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাগমারার জুগিপাড়া ইউনিয়নের শান্তপাড়া এলাকার মৃত জয়নাল সরদারের ছেলে আব্দুল কুদ্দুস (৪৪)।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, আবদুল কুদ্দুস জেএমবি তালিকাভুক্ত ১৮ নম্বর সদস্য। কুদ্দুস ২০০৪ সালে  জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাত ধরে জঙ্গি সংগঠনে যোগ দেন ।

এছাড়াও সোমবার (১৩ মার্চ) বাগমারার ঝিঁকড়া ইউনিয়নের কুদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে জেএমবি সদস্য মৃত দুবাই আলীর ছেলে খায়ের আলীকে (৪৫) গ্রেফতার করা হয়।

একই দিন পবা উপজেলার নওহাটা এলাকায় জেএমবি সদস্য আবু বক্করের ছেলে আবু জাফরকে (৩১) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, জেএমবিরা সন্ত্রাসী। জেএমবিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেএমবি বা জঙ্গিরা যেন দেশ বা দেশের সাধারণ মানুষের ক্ষতি করতে না  পারে এই কারণে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।

এর এক দিন আগে রবিবার (১২ মার্চ) পবা উপজেলা থেকে হরকাতুল জিহাদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, নওহাটা নতুন পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮) ও নওহাটা শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মনসুর রহমান (২৭)।

একই দিন রবিবার বাগমারায় উপজেলার ঝিকড়া ইউনিয়নের গুনিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে জেএমবির ৪৮ নম্বর তালিকাভুক্ত আসামি উপজেলার ঝিকড়া ইউনিয়নের গুনিয়াডাঙ্গা এলাকার মৃত আনিসুর রহমান মণ্ডলের ছেলে আবদুর রাজ্জাককে (৩৪) গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে রবিবার সন্ধ্যায় বাঘায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাকবাকুল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আবুল আওয়ালকে (৪০) গ্রেফতার করা হয়।

এর আগের দিন শনিবার (১১ মার্চ) বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী পাঁচ জেএমবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), ছমির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (২৮), মৃত জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)।

শুক্রবার (১০ মার্চ) ভোরে রাজশাহীর বাগমারায় জেএমবির এক সদস্য আবদুর রশিদকে গ্রেফতার করা হয়। তিনি জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগ দিয়েছিলেন।

পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে। তারা ২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জঙ্গি সংগঠনে যোগ দেন। এরপর তারা বাগমারা এলাকার সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালাতে বাংলাভাইকে সহযোগিতা করতো। সে সময় তাদের বিরুদ্ধে বাগমারা থানায় ও রাজশাহীর আদালতে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার নিহত: এখনও মামলা হয়নি

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের