চাঁপাইনবাবগঞ্জে সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৮:০১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জে সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড  

চাঁপাইনবাবগঞ্জে সন্তান হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।  বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত নুহু মুন্সীর ছেলে আব্দুল হালিম (৩২)।   

মামলার বিবরণে প্রকাশ, ২০১১ সালের ৪ অক্টোবর ভোলাহাট উপজেলার নাজিরপুর গ্রামের হালিম তার শ্বশুর বাড়িতে গিয়ে নিজের নামে থাকা জমি বিক্রি করতে চাইলে, স্ত্রী বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে থাকা তার দেড় বছরের ছেলে রিফাতকে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ ঘটনায় শিশু রিফাতের মা আয়েশা খাতুন ইতি বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট যোবদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান সেন্টু।

/জেবি/আরও পড়তে পারেন: ইতি চাকমা হত্যাকাণ্ড: জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম