তদন্তে গিয়ে হামলার শিকার র‌্যাব: ৫৫ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৯:৪৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৪৩

রাজশাহী রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্ত করতে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে হওয়া ওই মামলায় নাম উল্লেখসহ ১৫ জনকে এবং অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি রুহুল আলম বলেন, ‘সকালে চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।  এরপর র‌্যাব-৫ এর এএসআই  জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আটককৃতরা হলেন- মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ওয়ালিউর রহমান, শফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও মসলেম আলী।

পুলিশ জানায়, বিকাল পর্যন্ত অন্য কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় বিকালে র‌্যাব-৫ এর সদর দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম। সেখানে তিনি বলেন, ‘কিশোরপুরের আদম ব্যবসায়ী আহম্মেদ কবীর জোহার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে মঙ্গলবার সাদা পোশাকে তদন্তে যায় র‌্যাবের একটি দল। ওই সময় পরিচয় নিয়ে অযথা সন্দেহ প্রকাশ করে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওয়ালিউর রহমানের পরিবারের এক সদস্য বলেন, ‘আহম্মেদ কবীর জোহা বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠান। এ নিয়ে পূর্ব শক্রতা থেকে র‌্যাবের কাছে অভিযোগ দেন এলাকার কিছু লোক। এতে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা তদন্তে আসলে তাদের সঙ্গে জোহাদের কথা কাটাকাটি হয়।’

/এমএ/এফএস/

আরও পড়ুন- 


মোবাইল ফোনের টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম