বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৫ জন আহত

বগুড়া প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ০২:২৫আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০২:২৭

bogra বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় হাটশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতিসহ ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর নিজ বলাইল বাজারে এ ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল কাজী ও তার লোকজনকে দায়ী করা হলেও তিনি অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

আহত অন্য সদস্যরা হলেন, হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন চিনি, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এটিএম আলমগীর হোসেন রাজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও খালেদা বেগম।

আহত ইউপি সদস্য মতিয়ার রহমান মতি অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনের আগে বেলাল কাজী তার কাছে কিছু টাকা নিয়েছিলেন। নির্বাচনের পর থেকে তিনি তার কাছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দের ভাগ চেয়ে আসছিলেন। রাজি না হওয়ায় ও টাকাগুলো ফেরত চাওয়ায় বেলাল তার ওপর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার বেলাল তার লোক শিলু ও অন্যারা তিনমাথা এলাকায় এক ব্যক্তির খড়ের পালায় আগুন দেয়। বিষয়টি সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে জানালে তিনি ফোর্স পাঠান। এতে বেলাল ও তার লোকজন ক্ষিপ্ত হন।

চেয়ারম্যান মতি আরও অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যার পর কাজে তিনি নিজ বলাইল বাজার এলাকায় যান। এ সময় বেলাল কাজীর নেতৃত্বে তার লোক শিলু ও অন্যরা রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে নিয়ে হামলা করে। তাদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তার ছেলে তৌহিদুল ইসলাম, ভাতিজা এটিএম আলমগীর হোসেন রাজন, ছাত্রলীগ সভাপতি মোশাররফ হোসেন চিনি ও একই এলাকার খালেদা বেগমসহ তিনি আহত হন। এদের মধ্যে খালেদা ও রাজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল কাজী এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি ও মতি চেয়ারম্যান মসজিদে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় শেষে বের হন। এরপর কে বা কারা তার ওপর হামলা করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ওয়াহেদুজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মতি চেয়ারম্যান ও বেলাল কাজীদের মাঝে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় মতি চেয়ারম্যানদের ওপর বেলাল, শিলু ও অন্যরা হামলা করে। এতে ২-১ জন আহত হয়েছেন।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম