ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণ থেকে বিদায় নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।কিন্তু মাশরাফির এই অবসরের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাজশাহীতে মানববন্ধন করেছে তার সমর্থকরা।শুকবার বিকেলে রাজশাহী নগরীর সাহেবাজারে ‘মাশরাফি তুমি ফিরে এসো ক্রিকেট প্রেমিরা তোমাকে চাই’ এই স্লোগানে সামনে রেখে মানববন্ধনে করে মাশরাফিভক্তরা।
মানববন্ধনে মাশরাফির ভক্তরা বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের এক মূল্যবান নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা। আমরা তাকে আবার জাতীয় ক্রিকেট দলে দেখতে চাই। তাকে ছাড়া আমরা আর একটাও খেলা দেখতে চাই না। তাকে দ্রুত ক্রিকেট মাঠে দেখতে চাই।’
/এমডিপি/






