রামেকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় নূরুন্নবী হোস্টেল বন্ধ ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৮

সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) শহীদ কাজী নূরুন্নবী হোস্টেল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। রামেক উপাধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন।

নওশাদ আলী আরও জানান, শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের মিটিং-এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং-এ শহীদ কাজী নূরুন্নবী হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রামেক উপাধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী জানান, বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনার পর হলে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চাইনিচ কুড়াল, বেশকিছু বাটুল ও কাঁচের মারবেল এবং ছাত্রশিবিরের নথিপত্র উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হল খালি করতে বলা হয়েছে।

ছাত্রলীগের মিছিল এদিকে সংঘর্ষের ঘটনার পরে রামেকে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে রামেক ক্যাম্পাসকে শিবির মুক্ত করতে শনিবার ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ক্যাম্পাসকে শিবির মুক্ত করার জোরালো দাবি জানানো হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এর আগে শনিবার সকালে কলেজে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাগ ডে পালন নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁজন আহত হয়। এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনার পরে রাত আড়াইটা পর্যন্ত কলেজের শহীদ কাজী নূরুন্নবী হলে তল্লাশি চালিয়ে পুলিশ চাইনিজ কুড়াল ও জিহাদি বই জব্দ করে। এছাড়া শিবির রামেক শাখার সাবেক সভাপতি হেলালসহ চার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান