বগুড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ১৯:২৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৯:২৬

দুদক বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য, সদর থানা যুবলীগের সহ-সভাপতি ও পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সাড়ে সাত কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের মামলা হয়েছে। রবিবার দুপুরে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাহফুজ ইকবাল সদর থানায় এ মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, মামলা রেকর্ড করা হয়েছে।

এজাহার সূত্র জানায়, প্রায় দু’বছর আগে দুদক বগুড়া সমন্বিত কার্যালয় থেকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডলের ছেলে পরিবহন মালিক নেতা, প্যানেল মেয়র ও যুবলীগ নেতা আমিনুল ইসলামের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। তিনি আইনজীবীর মাধ্যমে সম্পদের তথ্য জমা দিলে দুদক কর্মকর্তারা তদন্ত করেন। তদন্তে তার বিরুদ্ধে তিন কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৬২৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৩০৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রবিবার সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

দুদকের মামলা প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, তাকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। দুদক এই অভিযোগ প্রমাণ করতে পারবে না। তিনি আইনগতভাবে এর মোকাবিলা করবেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম