১০ টাকার চাল গুদামে মজুদের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ০৩:৩২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০৫:৪৫

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শিবগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১০ টাকা কেজি দরের চাল মজুদ করার দায়ে জিহাদুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৩৫ বস্তা চাল।গুদামজাত করার দায়ে গুদামের ম্যানেজার কোহিনুর ইসলামকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত গুদামের ম্যানেজারকে কারাদণ্ডের আদেশ দেন।  শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে হত দরিদ্রের মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়। ডিলার জিহাদুল ইসলাম ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে দাড়িদহ বন্দরে মেসার্স সরদার ট্রেডার্সের সিমেন্টের গুদামে মজুদ করেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান পুলিশ নিয়ে ওই গুদামে অভিযান চালান। ডিলার জিহাদুল ইসলাম পালিয়ে যান। এ সময় গুদাম থেকে ৩৫ বস্তা চাল জব্দ করাসহ ও ম্যানেজার কোহিনুরকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, ‘আটককৃত চালের বিষয়ে তার কিছু জানা নেই।

এদিকে বুধবার বিকালে উপজেলা পরিষদে এক জরুরি সভায় নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে মজুদ করায় ডিলার জিহাদুল ইসলামের ডিলারশিপ বাতিল করেন। এ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা ‘জব্দ করা চালগুলো গুদামে রাখা হয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের