সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১২:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১২:১৪

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হোড়গাঁতিতে দু’টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। মাছবোঝাই ট্রাকের চালকসহ আরও তিন আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর আরও একজনের মৃত্যু হয়। গুরতর আহত বাকি দুইজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ওই স্থানে আগে থেকেই দাঁড়িয়েছিল। একই দিকে যাওয়ার সময় আরেকটি মাছ বোঝাই ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা এই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। নিহত একজনের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় এবং অন্যজনের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। ট্রাক দু’টি জব্দ করেছে পুলিশ।

/এফএস/ 

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম