রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাহানারা ইমামের জন্মবার্ষিকী

রাজশাহী প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৪:০২আপডেট : ০৩ মে ২০১৭, ১৪:০৭

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাহানারা ইমামের জন্মবার্ষিকী রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (৩ মে) সকাল থেকে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় তার স্মৃতিকে সামনে রেখে জীবনি নিয়ে সংক্ষিপ্ত আলোচন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে নগরীর আলুপট্টি এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতারা।

আলোচনা সভায় জাহানারা ইমামের সংক্ষিপ্ত জীবনি আলোকপাত করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজিত সরকার, রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, চিকিৎসক এএফএম জাহিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর কমিটির সাধারণ মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, ‘আজ বিকাল ৫টায় নগরীর মুক্তিযোদ্ধা পাঠাগারে জাহানার ইমাম ও নির্মূল কমিটির আন্দোলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রগতিশীলমনা ব্যক্তিদের আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান