রাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হল প্রাধ্যক্ষের জিডি

রাবি প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৭:২৫আপডেট : ০৩ মে ২০১৭, ১৭:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার দুপুর ১টায় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম নগরীর মতিহার থানায় এ ডায়েরি করেন।

অভিযুক্ত মুশফিক তাহমদি তন্ময় শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই হলের অনাবাসিক শিক্ষার্থী।

অধ্যাপক জাহাঙ্গীর আলম  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সময় তন্ময় হলের আবাসিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি দেখিয়েছে। এছাড়া আমার হলে সংযুক্তি নেই এমন শিক্ষার্থীকে হলে তুলেছে। আমার হলের সঙ্গে সংযুক্তি থাকা কোনও শিক্ষার্থীকে হলে সিট দিলে আমার আপত্তি থাকতো না। কিন্তু তন্ময় সেটা করেনি।’

তিনি আরও বলেন, ‘সিট দখল এবং সিট বাণিজ্যের অভিযোগের কথা শুনেছি তার বিরুদ্ধে। এ নিয়ে আমি তাকে বারবার সতর্ক করেছি, কিন্তু সে শোনেনি। সর্বশেষ তাকে শোকজ করেছি (কারণ দর্শানোর নোটিশ)। কিন্তু তন্ময় তার উত্তরও দেয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে থানায় জিডি করেছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে তন্ময় বলেন, ‘আমি কোনও শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছি কিনা, আমার জানা নেই।’

জানতে চাইলে মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার বিরুদ্ধে দুপুরে থানায় জিডি করেছেন জাহাঙ্গীর স্যার। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম