রাজশাহীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৮:০৪আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:০৪

রাজশাহী রাজশাহীর পবা উপজেলায় রাজিব (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বাড়ির নিজ ঘরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চন্দ্র। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে রাজিব আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে কারণটা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
পারিবারিক সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, রাজিব একজন ট্রলি চালক। রাত আড়াইটার দিকে রাজিবের তিন বছরের ছেলে সিহাব অসুস্থ পড়লে তার স্ত্রী শারমিনের সঙ্গে রাজিবের কথাকাটি হয়। এরপর সবাই আলাদা আলাদা ঘরে শুয়ে পড়ে।
পরে সকালে উঠে অন্য ঘরে সাড়াশব্দ না পেয়ে ইটের দেয়ালের ফাঁক দিয়ে সবাই দেখে রাজিব গামছা পেঁচানো অবস্থায় ঘরে ঝুলছে। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে লাশ প্রেরণ করা হয়, বলে জানান ওসি।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম