বগুড়ায় স্কুলছাত্র হত্যায় স্বীকারোক্তি দেওয়া নাঈম শিশু-কিশোর সংশোধনাগারে

বগুড়া প্রতিনিধি
১৯ মে ২০১৭, ১৯:২৬আপডেট : ১৯ মে ২০১৭, ২০:০৫

নিহত স্কুলছাত্র মাসুক ফেরদৌস বগুড়ার এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌস (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তি দেওয়া বিদারুল ইসলাম নাঈমকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে তাকে যশোরের পুলেরহাট শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

এর  আগে বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের আদালতে সে মাসুক হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর ম্যজিস্ট্রেট তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে নাঈমকে যশোরের পুলেরহাট শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ মে রাত ৯টার দিকে বগুড়া শহরতলির মাটিডালি হাজিপাড়ায় স্কুলছাত্র মাসুক ফেরদৌসকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ১৬ মে তার বাবা জাসদ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ সদর থানায় মামলা করেন। মামলায় জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটারের বাবা মাহবুব হামিদ তারা, চাচা পৌর কাউন্সিলর মেজবাউল হামিদ মেজবাসহ ১৬ জনকে আসামি করা হয়। এজাহারে তিনি স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে ছেলেকে খুন করা হয়েছে বলে উল্লেখ করেন। এদিকে, হেয় প্রতিপন্ন করতেই এই হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন মাহবুব হামিদ তারা।

/বিএল/

আরও পড়ুন:
প্রতিশোধ নিতেই স্কুলছাত্র মাসুককে হত্যা করে খেলার সঙ্গী নাঈম!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম