রাবি শিক্ষার্থীকে পেটালো পুলিশ কনস্টেবল

রাবি প্রতিনিধি
২৫ মে ২০১৭, ২০:০৫আপডেট : ২৫ মে ২০১৭, ২০:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় সিগারেটের ধোঁয়ায় সমস্যা হচ্ছে জানিয়ে পাশের কোনও স্থানে ধুমপানের অনুরোধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিহার হলের ডিউটি থেকে কনস্টেবল শফিকুলকে প্রত্যাহার করা হয়েছে।’

মারধরের শিকার রফিকুল ইসলাম অভি শরীরচর্চা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মারধরকারী কনস্টেবল শফিকুল ইসলাম মতিহার হল গেটে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে বগুড়া থেকে অভির মা ক্যাম্পাসে বেড়াতে আসছেন বলে চারুকলায় অধ্যয়নরত বড় বোনকে নিয়ে মতিহার হলের গেটে বসেছিলেন অভি। সেখানে ডিউটিতে ছিলেন কনস্টেবল শফিকুল ইসলাম। এসময় তিনি ধুমপান শুরু করলে সমস্যা হচ্ছে জানিয়ে তাকে পাশে কোথাও গিয়ে ধুমপান করার অনুরোধ জানান অভি। এতে কনস্টেবল শফিকুল ইসলাম চড়াও হয়ে হাতে থাকা রাইফেলের বাট দিয়ে আঘাত করতে থাকেন অভিকে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কনস্টেবল শফিকুল। অভিকে হুমকি দিয়ে হল থেকেও বের করে দেন তিনি।

রফিকুল ইসলাম অভি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার রুমমেট বড় ভাইদেরসহ অন্য শিক্ষার্থীদের জানিয়েছি। তখন বড় ভাই ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ওই কনস্টেবলকে হল থেকে বের করে দেন। পরে প্রক্টর দফতরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করে দেন।’

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘বিষয়টি জানার পর আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভুক্তভোগী ও অভিযুক্তকে নিয়ে বসেছি। সেখানেই বিষয়টি মীমাংসা করা হয়েছে।’

/এমডিপি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম