রাজশাহীতে ভেজালবিরোধী অভিযান, ৭ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ২১:২৪আপডেট : ১৯ জুন ২০১৭, ২১:২৬

রাজশাহী রাজশাহী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের পাশাপাশি বিভিন্ন অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকালে মহানগর পুলিশের উদ্যোগে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় সাতটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ ও সহকারী পরিচালক অপূর্ব অধিকারী, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আমিনুর রহমান ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নগরীর বিসিক এলাকার বিশাল ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার, কুন্ডু বেকারি লিমিটেডকে ২০ হাজার, পদ্মা ফুড প্রোডাক্টসকে ১ লাখ, মডার্ন ফুড প্রোডাক্টসকে ১০ হাজার, নূর বেকারি লিমিটেডকে ৫০ হাজার, জীবন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ১ লাখ ও শিরোইল এলাকার শাহী লাচ্ছা সেমাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, যে সব প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে জীবন ক্যামিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ পচা কাঁচামাল দিয়ে ডেক্সট্রোজ তৈরি করছে। তাদের বিএসটিআই’র কোনও অনুমোদন নেই। তারপরও তারা বিএসটিআই’র লোগো ব্যবহার করছে। তারা ট্যাঙ জাতীয় একটি পানীয় তৈরি করছে যার উৎপাদনের কোনও তারিখ নেই। কোনও মেয়াদ দেওয়াও নেই। পদ্মা ফুড তাদের সেমাইয়ের মেয়াদ লিখে রেখেছে দুই বছর। তারা কিসের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ লিখেছে তার কোনও প্রমাণপত্র দিতে পারেনি। এছাড়া তারা মেঝতে ফেলে সেমাই মোড়কজাত করছে।

তিনি আরও বলেন, সেমাই একটি খাদ্য পণ্য। এমন জায়গায় রেখে সেমাই মোড়কজাত করতে হবে যেখানে ভাত রেখে খাওয়া যায়। এই প্রতিষ্ঠানের বেসনের মধ্যে পোকা রয়েছে।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

এর আগে গত ৭ জুন রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী নগরীতে মহানগর পুলিশের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিসিক এলাকার লক্ষী ফুড প্রোডাক্টসকে ১০ দশ হাজার টাকা, প্রাণ এগ্রো লিমিটেডকে ৫০ হাজার টাকা, ইউসুফ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, রুচিতা ফুড লিমিটেডকে ৫ হাজার টাকা, শাহমখদুম থানা এলাকার দাদা লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা, ডিঙ্গাডোবাস্থ শাহমখদুম বিস্কিট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা, লক্ষীপুর মোড়স্থ তৃপ্তি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান